Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর অন্যান্য গৌরনদী সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা ও বনভোজন

গৌরনদী সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা ও বনভোজন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী বহুমূখী সমবায় সমিতির লিমিটেডের বার্ষিক সাধারন সভা উপলক্ষে শুক্রবার বনভোজন, ক্রীড়া অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গৌরনদী পৌর সদরের মৎস্য খামারে বনভোজন, ক্রীড়া অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরনের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমিতির সভাপতি বিপুল কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, অনলাইন গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক এস.এম জুলফিকার। বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, সাবেক সভাপতি আকবর উকিল, সাবেক সম্পাদক কে.এম আনোয়ার হোসেন বাদল প্রমুখ।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।