Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর মানবাধিকার আগৈলঝাড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্র শাকিবকে বাঁচাতে সাহায্যের আবেদন

আগৈলঝাড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্র শাকিবকে বাঁচাতে সাহায্যের আবেদন

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার অশোকসেন গ্রামের দিনমজুর ইসমাইল হাওলাদারের একমাত্র ছেলে রাহুৎপাড়া মিশন প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র শাকিব হাওলাদার (৮) দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার এই দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন যা ওই দরিদ্র দিনমজুর পিতার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের দানশীল বিত্তবান ব্যক্তি, সমাজসেবক এবং সেচ্ছাসেবী সংগঠনের প্রতি মানবিক দৃষ্টি কামনা করে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার জন্য দিনমজুর পিতা আকুল আবেদন জানাচ্ছে। শাকিবকে সাহায্য পাঠানোর ঠিকানাঃ মো.হারুন হাওলাদার, সঞ্চয়ী হিসাব নং-১১২৪৫, সোনালী ব্যাংক আগৈলঝাড়া শাখা, আগৈলঝাড়া, বরিশাল।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।