Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর মানবাধিকার নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষর সমাপনী অনুষ্ঠান  উপলক্ষে বরিশালের গৌরনদী মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ বুধবার সকালে র‌্যালী, মানববন্ধন, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও এগারোটায় উপজেলা পরিষদ সভা কক্ষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহআলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম প্রমূখ। সবশেষে নারী নির্যাতন প্রতিরোধে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।