Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর মানবাধিকার আগৈলঝাড়ায় যৌতুকের জন্য গৃহবধুকে অমানবিক নির্যাতন

আগৈলঝাড়ায় যৌতুকের জন্য গৃহবধুকে অমানবিক নির্যাতন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধুকে যৌতুকের জন্য নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানাগেছে, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের সিরাজ কাজীর মেয়ে সনিয়া আক্তারের সাথে গত ১বছর পূর্বে  থানেশ্বরকাঠী গ্রামের হাবিব কবিরাজের ছেলে সোহেল কবিরাজের সাথে ৫০ হাজার টাকা যৌতুক নিয়ে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় ব্যবসার কথা বলে যৌতুক দাবী করে গৃহবধুকে নির্যাতন চালাত। গতকাল পুনরায় ব্যবসার জন্য ১লক্ষ টাকা যৌতুক দাবী করলে গৃহবধু দিতে অস্বীকার জানালে শাশুরী বিউটি বেগম ও শশুর হাবিব কবিরাজের উপস্থিতিতে স্বামী সোহেল কবিরাজ গৃহবধুর উপর অমানবিক নির্যাতন চালায়। নির্যাতনের পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানা প্রশাসনকে জানানো হয়েছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।