Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন বাটাজোরের বাইচখোলায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত - ২ জন আহত

বাটাজোরের বাইচখোলায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত - ২ জন আহত

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামকস্থানে বুধবার সন্ধ্যায় মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাস্থলেই একজন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সোহেল রানা জানান, বরিশাল থেকে তিনবন্ধু মটরসাইকেলযোগে নিজবাড়ি গৌরনদীর কাছেমাবাদ ফেরার পথিমথ্যে বাটাজোর বাইচখোলা নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেলটি দূর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলেই চালক কাজল বেপারী (২০) নিহত ও আরোহী মাসুম বেপারী (২২), সবুজ (২১) গুরুতর আহত হয়। নিহতের বাড়ি কাছেমাবাদ গ্রামে। সে ওই গ্রামের শাহিন বেপারীর পুত্র।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।