Sat05192012

Last update10:47:59 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন আজ

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন আজ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। নির্বাচনকে সামনে রেখে পুরো আদালতপাড়ায় সাজ সাজ রব বিরাজ করছে। জানা গেছে, আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে শান্তি রঞ্জন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক পদে লস্কর নূরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে আলী আহাম্মদ ও সাধারণ সম্পাদক পদে মহসিন মন্টু প্রার্থী হয়েছেন। মোট ২৯টি পদে উভয় প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ৭৩২ জন। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে ভোট দেয়ার জন্য ঢাকা থেকে উভয়দলের একাধিক ভিআইপি ভোটাররা বরিশালে এসেছেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।