Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই গ্রামের চিত্ত বাইনের কন্যা ও নিশিকান্ত গাইন স্কুল এন্ড কলেজের চলতি বছরের এস.এস.সি পরীক্ষার্থীনি গত ৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী জমিতে কলাই শাক তুলতে যায়। এসময় একই গ্রামের যতীন হালদারের পুত্র ও মাদারীপুর নাজিমদ্দিন কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র কমলেষ হালদার ওই ছাত্রীর ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করে। স্কুল ছাত্রীর ডাকচিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজনে এগিয়ে আসলে কমলেষ পালিয়ে যায়। বিষয়টি ছাত্রীর বাবা কমলেষের পরিবারকে অবহিত করে বিচার দাবি করেন। বিষয়টি নিয়ে ঘটনার তিনদিন পর স্থানীয় আওয়ামীলীগ নেতা সুভাষ গাইন, ইউপি সদস্য কালিপদ ওঝা, শ্রীবাস হালদার, রাধেশ্যাম গাইনসহ গন্যমান্যরা স্থানীয় শান্তি বাইনের বাড়িতে ঘটনার তিনদিন পর শালিশ বৈঠকে বসলেও কমলেষের পিতা প্রভাবশালী হওয়ায় কোন সুরাহা হয়নি। অবশেষে নিরুপায় হয়ে স্কুল ছাত্রীর বাবা চিত্ত রঞ্জন বাইন গতকাল মঙ্গলবার আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। ওইদিন বিকেলে থানার এস.আই ইদ্রিস আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।