Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন আগৈলঝাড়ায় এক শিক্ষকের জমি দখলের চেষ্টার অভিযোগ

আগৈলঝাড়ায় এক শিক্ষকের জমি দখলের চেষ্টার অভিযোগ

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ আদালতের নিদের্শ উপেক্ষা করে বরিশালের আগৈলঝাড়ায় এক শিক্ষকের পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টা করছে প্রভাবশালী ব্যক্তিরা।

অভিযোগে জানা গেছে, উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৃত ত্রৈলক্ষ্য হালদারের পুত্র ও অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ হালদার ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি জবর দখল করার জন্য দীর্ঘদিন থেকে নানামূখী ষড়যন্ত্র করে আসছে একই গ্রামের প্রিয়লাল মন্ডল ও সহযোগীরা। প্রভাবশালীরা একাধিকবার ওইজমি দখলের চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়। উপায়ন্তু না পেয়ে জগদীশ আদালতের মাধ্যমে ওই জমিতে ১৪৪ ধারা জারি করান। আদালতের আদেশ অমান্য করে পূর্ণরায় প্রভাবশালীরা ওই জমি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।