Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন আগৈলঝাড়ায় এক প্রভাষকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

আগৈলঝাড়ায় এক প্রভাষকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ জমিজমা নিয়ে বিরোধের জেরধরে বরিশালের আগৈলঝাড়ায় এক অবসরপ্রাপ্ত প্রভাষকের বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজনে চাঁদাবাজি মামলা দায়ের করেছে। পুলিশ গত ৪ ফেব্র“য়ারি প্রভাষককে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করেছে।

জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের মৃত কাশেম মোল্লার পুত্র হোসেন মোল্লার (৬৫) সাথে একই গ্রামের মোসলেম তালুকদারের পুত্র ও হাবিবপুর কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক দেলোয়ার তালুকদারের সাথে দীর্ঘ থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরজের ধরে প্রতিপক্ষ হোসেন মোল্লা ও তার লোকজনে প্রভাষক দেলোয়ার হেসেনসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সনের বরিশাল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। ওই মামলায় থানা পুলিশ গত ৪ ফেব্র“য়ারি প্রভাষক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।