Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন বরিশালে অন্তঃস্বত্তা গৃহবধূর লাশ উদ্ধার

বরিশালে অন্তঃস্বত্তা গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বানারীপাড়া উপজেলা হাসপাতাল থেকে এক অন্তঃস্বত্তা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ গৃহবধূ হাফিজা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের উদ্বৃতি দিয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল হক জানান,  নিহত গৃহবধূ হাফিজা বেগম (৩৫) থানার সলিয়াবাকপুর ইউনিয়নের মধ্য মহিষাপোতা গ্রামের কালাম হাওলাদারের স্ত্রী। সে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলো। তিনি আরো জানান, সোমবার গভীর রাতে পারিবারিক কলহে স্বামীর নির্যাতনে অন্তঃস্বত্তা স্ত্রী হাফিজা অসুস্থ হয়ে পরে। তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা হাফিজাকে মৃত বলে ঘোষনা করেন। বানারীপাড়া উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ যতীন চন্দ্র বলেন, মৃত অবস্থায় হাফিজাকে হাসপাতালে আনা হয়েছে। ওসি আমিনুল হক আরো জানান, প্রাথমিক ভাবে থানায় একটি ইউডি মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য গৃহবধূ হাফিজার লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রির্পোটের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। হাফিজার স্বামী কালাম হাওলাদার জানান, তার স্ত্রী হাফিজা বেগম মৃগী রোগী ছিলো। ওই রোগে আক্রান্ত হয়েই হাফিজা মারা গেছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।