Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন এবার প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রীসহ দু’জনের আত্মহত্যা

এবার প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রীসহ দু’জনের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা ॥ প্রেমে ব্যর্থ হয়ে দু’দিনের ব্যবধানে বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা ও দক্ষিণ আস্কর গ্রামে এক কলেজ ছাত্রীসহ দু’জনে আত্মহত্যা করেছে। এসব ঘটনায় থানায় পৃথক ভাবে ইউডি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর শিহিপাশা গ্রামের আক্কু সরদারের কন্যা ও সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী লাইজু আক্তারের (১৮) সাথে দীর্ঘদিন থেকে তার চাচাতো ভাই সোহাগ সরদারের প্রেমের সর্ম্পক চলে আসছিলো। গত শনিবার (৪ ফেব্র“য়ারি) সোহাগ প্রেমের কথা অস্বীকার করায় ওইদিন রাতে পরিবারের সবার অজান্তে লাইজু বিষপান করে। মুর্মুর্ষ অবস্থায় প্রথমে তাকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই লাইজুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে লাইজু মারা যায়।

অপরদিকে প্রেমে ব্যর্থ হয়ে গতকাল সোমবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে দক্ষিণ আস্কর গ্রামের কৃষ্ণ কান্ত বাড়ৈর কন্যা নমিতা বাড়ৈ (২০)। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।