Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন আগামিকাল সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

আগামিকাল সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। বাদ মাগরিব এ বৈঠকটি বসবে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো: শাহজাহান মিয়া। শাওয়ালের চাঁদ দেখা গেলে শুক্রবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে ঈদ-উল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর ০২-৯৫৫৯৪৯৩, ০২-৯৫৫৯৬৪৩ ও ০২-৯৫৫৫৯৫১ এবং ০২-৯৫৫৬৪০৭, ০২-৯৫৫৮৩৩৭, ৯৫৫৫৯৪৭ এবং ফ্যাক্স করে ০২-৯৫৬৩৩৯৭ নম্বরে এ খবর জানানো যাবে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।