Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন গৌরনদীর টরকী বন্দর জামে মসজিদে ইফতার মাহফিল

গৌরনদীর টরকী বন্দর জামে মসজিদে ইফতার মাহফিল

বরিশালের ঐতিহ্যবাহি গৌরনদী উপজেলার টরকী বন্দর জামে মসজিদ কমিটির উদ্যোগে গতকাল বুধবার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী খায়রুল আলম খোকন। বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক মহিউদ্দিন সিকদার, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সরদার, সাধারন সম্পাদক রাজু আহম্মেদ হারুন, সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান শরীফ, উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন হাওলাদার প্রমুখ। শেষে দোয়া-মিলাদ ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। একইদিন গৌরনদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও টরকী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল হোসেন মিয়ার উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে টরকী বন্দরস্থ তার বার্থী ভবনে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী খোকন ঘরামী, টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মশিউর আলম সেন্টু মুন্সী, সালাম ঘরামী, মন্টু শরীফ, মাষ্টার আবু হানিফ, টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মহিউদ্দিন সিকদার, অধ্যক্ষ আব্দুর রব সিকদার, ব্যবসায়ী মান্নান হাওলাদার, মাহমুদুল ইসলাম লাদেন, হাফেজ মহসিনসহ টরকী বন্দরের ব্যবসায়ীরা।

 


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।