Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন আগৈলঝাড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আগৈলঝাড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

বরিশালের আগৈলঝাড়ায় সরকারী কালভার্ট ভেঙে রড আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যসহ ১৩জনের বিরুদ্ধে মামলা দায়ের। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ। মামলাসূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রনজিৎ কুমার ভক্ত ৩০ বছর পূর্বে নির্মিত একটি কালভার্ট গত ২ বছর পূর্বে ভেঙে ২০ মণ রড নিজবাড়িতে নিয়ে যায়। ওই রড দিয়ে সম্প্রতি তার বাড়ির পুকুরের ঘাটলা তৈরী করছে। এব্যাপারে স্থানীয় অমিয় ভক্ত গত সোমবার বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আমলী আদালতে ইউপি সদস্য রনজিৎ কুমার ভক্তসহ ১৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। বিচারক আবুল বাশার মিঞা আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে আগামী ৬ অক্টোবরের মধ্যে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।