Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন ঈদ আনন্দ থেকে বঞ্চিত : আগৈলঝাড়ার ৫’শ ব্যক্তি

ঈদ আনন্দ থেকে বঞ্চিত : আগৈলঝাড়ার ৫’শ ব্যক্তি


ঈদের আর মাত্র ২ দিন বাকি থাকলেও বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে ৭৪ টি গ্রাম পুলিশ পরিবারের ৫ শতাধিক সদস্য। বিগত ৩ বছর যাবৎ তারা ইউনিয়ন পরিষদ থেকে বেতন-ভাতা না পাওয়ায় এরা ঈদ উৎসব পালন করতে না পারায় তাদের মধ্যে ক্ষোভ ও পারিবারিক অশান্তি দেখা দিয়েছে। আগৈলঝাড়া উপজেলার ৫ টি ইউনিয়নের বর্তমানে ৬৮ জন চৌকিদার ও ৬ জন দফাদার কর্মরত রয়েছেন। এরা উপজেলার গ্রামপর্যায়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, শান্তি বজায় ও সন্ত্রাসীসহ আসামী গ্রেফতারে থানা পুলিশকে সহযোগিতা করে থাকেন। বিগত ২০০৮ সালের ঈদুল আযহার বোনাস ৭শ’ ৫০টাকা এরা এখন পর্যন্ত পায়নি। ৫টি ইউনিয়নের অধিকাংশ ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম পুলিশদের বেতনের বকেয়া অংশ ৬শ’ ৫০টাকা করে গত ৩ বছর যাবৎ পরিশোধ করা হচ্ছেনা। এসব গ্রাম পুলিশদের পরিবার বেতন ও বোনাস না পাওয়ায় এবছরের ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। বঞ্চিত এসব গ্রাম পুলিশ পরিবারের ৫ শতাধিক পরিবার ঈদ আনন্দে অংশগ্রহণ করতে না পারায় তাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।