Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন নানা বাড়িতে বেড়াতে এসে....!

নানা বাড়িতে বেড়াতে এসে....!

নিজস্ব সংবাদদাতা ॥ নানা বাড়িতে বেড়াতে এসে শুকনো বিস্কুট খাওয়ার সময় গলায় বেধেঁ মারা গেছে চার বছরের এক শিশু। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার লখারমাটিয়া গ্রামে।


পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের ওয়াজেদ আলী মৃধার বড় মেয়ের বড় পুত্র রাকিব হোসেন (৪)। মঙ্গলবার সকালে রাকিব তার মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে আসে। ওইদিন রাতে শিশু রাকিব শুকনো বিস্কুট খাওয়ার সময় গলায় বেঁধে যায়। মুহুর্তের মধ্যে দম বন্ধ হয়ে শিশু রাবিক মৃত্যুর কোলে ঢলে পরে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।