Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন গৌরনদীতে মোটর সাইকেলের চাপায় রিক্সা চালক নিহত

গৌরনদীতে মোটর সাইকেলের চাপায় রিক্সা চালক নিহত

বরিশালের গৌরনদী-সরিকল সড়কের উপজেলা গেট সংলগ্নস্থানে গতকাল মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলের চাপায় এক রিক্সা চালক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ডগামী রিক্সাকে পিছনদিক থেকে আসা ভাড়ায়চালিত মোটরসাইকেল বেপরোয়াগতিতে যাওয়ার সময় স্ব-জোরে ধাক্কা দিলে রিক্সা চালক হানিফ হাওলাদার ছিটকে রাস্তায় পরে যায়। এসময় মোটরসাইকেলের চাপায় রিক্সা চালক হানিফ হাওলাদার (৩০) ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক উপজেলার লেবুতলী গ্রামের রবিউল হোসেনও গুরুতর আহত হয়। নিহত রিক্সা চালক হানিফ হাওলাদারের বাড়ি উপজেলার দক্ষিণ পালরদী গ্রামে। সে ওই গ্রামের আরমান হাওলাদারের পুত্র।

 


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।