Back গৌরনদী খবর দৈনন্দিন আগৈলঝাড়ার বাকাল হাটে অগ্নিকান্ডে একটি দোকান ভস্মিভুত

আগৈলঝাড়ার বাকাল হাটে অগ্নিকান্ডে একটি দোকান ভস্মিভুত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল হাটের একটি দোকানে গতকাল রবিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি দোকান ভস্মিভুত হয়েছে। স্থানীয়রা ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা

আপ্রান চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

 


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাকাল হাটের অধির চন্দ্র রাহার মুদি মনোহরি দোকান থেকে গতকাল রবিবার রাত সাড়ে আটটায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দোকানে ছড়িয়ে পরে। এসময় পুরো হাটে আতংক ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে অধির চন্দ্র রাহার দোকান ভস্মিভুত হয়।

খবরটি শেয়ার করুন

We have 180 guests and no members online