Back গৌরনদী খবর দৈনন্দিন গৌরনদীতে শুভ সংঘ ও মিতু ফার্নিচারের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল

গৌরনদীতে শুভ সংঘ ও মিতু ফার্নিচারের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল

কালের কন্ঠ শুভ সংঘ বরিশালের গৌরনদী উপজেলা শাখা ও উপজেলার টরকী বন্দরের মিতু ফার্নিচারের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


টরকী বন্দরের মিতু ফার্নিচারের স্বত্তাধীকারি জাকির হোসেন কচির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াস হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ও কালের কন্ঠ শুভ সংঘের উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা। বক্তব্য রাখেন কালের কন্ঠ শুভ সংঘের  গৌরনদী উপজেলা শাখার সভাপতি সুমন পাল, সাধারন সম্পাদক শ্যামল বণিক বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক সুধাম পাল, স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার দপ্তর সম্পাদক শেখর বণিক, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা চুন্নু, শিক্ষক প্রদিপ প্রমুখ। শেষে দোয়া-মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন

We have 105 guests and no members online