ধর্ম ত্যাগ করায় নওমুসলিম পরিবারকে দেশ ত্যাগের হুমকি
- Details
- Category: দৈনন্দিন
-
31 Aug 2010
- Hits: 462
Gournadi.com হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহন করার অপরাধে এক নওমুলিম পরিবারের ওপর হামলা চালিয়েছে পূর্বের বংশধররা। হামলার পর দেশ ত্যাগের অব্যাহত হুমকির মুখে নওমুসলিম ওই পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের।

ওই গ্রামের নওমুসলিম মোঃ আবুল কালাম পূর্বের নাম রনজিত জয়ধর জানান, তিনি তার স্ত্রী মোসাম্মদ আমেনা বেগম পূর্বের নাম সবিতা জয়ধর, পুত্র মোঃ আবু রায়হান পূর্বের নাম সৌরভ জয়ধর, কন্যা মোসাম্মদ আসমা খাতুন পূর্বের নাম মিতু জয়ধর মনের টানে গত ৩০ মার্চ নোটারী পাবলিকের মাধ্যমে ও হাফেজ মোঃ লোকমান হোসেনের কাছে কলেমা তাইয়্যেবা পরে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের পূর্ব বংশধর অনিল জয়ধর, কার্তিক জয়ধর, জীতেন জয়ধর, পরিমল জয়ধর, বিটেন জয়ধর আবুল কালাম ও তার পরিবারের ওপর হামলা চালিয়ে আহত করে। হামলাকারীরা তাদের দেশত্যাগের জন্য হুমকি অব্যাহত রেখেছে। অব্যাহত হুমকির মুখে নওমুসলিম আবুল কালাম নিজ এলাকা ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। এতে তার পরিবার এখন অর্ধহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন। নওমুসলিম আবুল কালাম হামলাকারীদের হাত থেকে রেহাই পেতে প্রসাশন ও আলেম সমাজের কাছে জোড় দাবি জানিয়েছেন।

