Back গৌরনদী খবর দৈনন্দিন জুসের সাথে বিষ মিশিয়ে পিতাকে হত্যার ঘটনায় দু’জন গ্রেফতার

জুসের সাথে বিষ মিশিয়ে পিতাকে হত্যার ঘটনায় দু’জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ৩০ জুলাই ॥ অঢেল সম্পত্তির লোভে বাবাকে জুসের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার ঘটনায় বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে ঘাতক পুত্রের মা ও স্ত্রীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার রাজিহার গ্রামের কৃষক সুভাষ বাড়ৈর অঢেল সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পরে তার বড় পুত্র পলাশ বাড়ৈ ওরফে সাধুর। বুধবার রাতে পলাশ জুসের সাথে বিষ মিশিয়ে তার পিতা সুভাষ বাড়ৈ, ছোট ভাই সুজিত ও সঞ্জিবকে খেতে দেয়। বিষ মিশ্রিত জুস পান করে সুভাষ বাড়ৈ মারা যায়। সুজিত ও সঞ্জিবকে মুমুর্ষ অবস্থায় এলাকাবাসি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে নিহত সুভাষ বাড়ৈর ছোট ভাই সুনিল বাড়ৈ বাদি হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি ঘাতক পলাশের মা দীপিকা রানী বাড়ৈ ও দ্বিতীয় স্ত্রী মায়া রানী বাড়ৈকে ওইদিন রাতেই গ্রেফতার করে। ঘাতক পলাশ পলাতক রয়েছে।

 

খবরটি শেয়ার করুন

We have 158 guests and no members online