Back গৌরনদী খবর দৈনন্দিন মানহানির মামলায় আগৈলঝাড়ার সাংবাদিক তপনের জামিন লাভ

মানহানির মামলায় আগৈলঝাড়ার সাংবাদিক তপনের জামিন লাভ

গৌরনদী অফিস ॥ প্রকাশিত সংবাদের জেরধরে মানহানিকর মামলা থেকে গতকাল বৃহস্পতিবার জামিন লাভ করেছেন বরিশালের আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক তপন বসু।
সাংবাদিক তপন বসু জানান, আস্কর মিশন সার্ভিসের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর দৈনিক ডেসটিনি পত্রিকায় “আগৈলঝাড়ায় এনজিও’র নামে জমি দখল সন্ত্রাসী লালন ও টাকা আত্মসাত” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের জেরধরে এনজিও’র পক্ষে যাকোব বিশ্বাস গত ১৭ ডিসেম্বর বরিশাল আদালতে ডেসটিনির স্থানীয় প্রতিনিধি তপন বসুর বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে সমন জারি করা হয়। সেমতে গতকাল বৃহস্পতিবার তিনি (তপন বসু) বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের তৃতীয় আমলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আবেদনের প্রেক্ষিতে ম্যাজিষ্ট্রেট আবুল বাশার মিয়া সাংবাদিক তপন বসুর জামিন মঞ্জুর করেন। আসামির পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট এস.এম ইকবাল।

খবরটি শেয়ার করুন

We have 153 guests and no members online