Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন পুলিশের ঝটিকা অভিযানে ফেনসিডিল সম্রাট গ্রেফতার

পুলিশের ঝটিকা অভিযানে ফেনসিডিল সম্রাট গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি: গৌরনদী থানার ওসি নুরুল ইসলামসহ একদল পুলিশ গতকাল বুধবার রাত ৯টার সময় ঝটিকা অভিযানে গৌরনদী উপজেলার উত্তর অঞ্চলের ফেনসি সম্রাট জাফর আকন কে গ্রেফতার করেছে।


পুলিশ সুত্রে জানাগেছে, মাদক নির্মুলে পুলিশের বিশেষ অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে কটকস্থল এলাকার ফেনসি সম্রাট ও পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী এবং কয়েকটি মামলার আসামী জাফর আকন (৩৭) কে গতকাল বুধবার রাত ৯টার সময় তার বাড়ির সামনে থেকে পুলিশ ফেনসিডিলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে। গৌরনদী থানার ওসি নুরুল ইসলাম এর নেতৃত্বে ফেনসি সম্রাট জাফরকে গ্রেফতার করা হয়। এব্যাপারে গৌরনদী থানার ওসি নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আসামীকে নিয়ে এর সাথে সংশ্লিষ্ট জড়িতদের গ্রেফতার করতে উপজেলার আরও বিশেষ বিশেষ স্থানে ঝটিকা অভিযান চলছে।

 


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।