Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন গৌরনদীতে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ দায়ের

গৌরনদীতে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ দায়ের

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী মৌজার ক্রয়কৃত সম্পত্তি প্রভাবশালী কর্তৃক দখলের চেষ্ঠার অভিযোগে গতকাল বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কটকস্থল গ্রামের মৃত জি.এম ফরিদের পুত্র ও সম্পত্তির ক্রেতা জি.এম জালাল উদ্দিনের দেয়া লিখিত অভিযোগে জানা গেছে, তিনি দীর্ঘদিন পূর্বে সুন্দরদী মৌজার জে.এল ৬৩, খতিয়ান-৭৫২, ২০৮০, ২০৮৫ নং দাগের দেড় শতক সম্পত্তি ক্রয়সূত্রে ভোগদখল করে আসছেন। অতিসম্প্রতি জোড়পূর্বক ওই সম্পত্তি দখলের জন্য টরকী বন্দরের প্রভাবশালী হারুন বেপারী ও তার বোন সালমা বেগম নানা ষড়যন্ত্র শুরু করে। অভিযোগে আরো জানা গেছে, প্রভাবশালীরা জি.এম জালাল উদ্দিনকে মিথ্যে মামলায় জড়ানোরও হুমকি প্রদান করিতেছে। উপায়অন্তুর না পেয়ে জালাল উদ্দিন গতকাল বুধবার গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।