Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন আগৈলঝাড়ায় আতশ বাঁজি বানাতে গিয়ে স্কুল ছাত্র জখম

আগৈলঝাড়ায় আতশ বাঁজি বানাতে গিয়ে স্কুল ছাত্র জখম

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ শবে বরাতের রাতে আতশ বাঁজি বানাতে গিয়ে পঞ্চম শ্রেনীতে পড়য়া এক স্কুল ছাত্র গুরুতর জখম হয়েছে। আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে উপজেলা ও তাৎক্ষনিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর চক্রীবাড়ি গ্রামে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের দিনমজুর বাচ্চু মিয়ার পুত্র ও আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র সফিকুল ইসলাম (১০)। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাড়ির পাশ্ববর্তী নির্জনস্থানে ম্যাচের বারুদ দিয়ে আতশ বাঁজি বানাতে যায়। হঠাৎ করে ম্যাচের বারুদের ওপর ইট দিয়ে আতশ বাঁজি ফোটাতে গেলে বারুদ বিস্ফোরিত হয়ে সফিকুলের বাম হাত ঝলসে যায়। বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত জখম অবস্থায় স্কুল ছাত্র সফিকুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।