Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর দৈনন্দিন জামাতাকে শিকল বেঁধে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতন ॥ তিনদিন পর উদ্ধার

জামাতাকে শিকল বেঁধে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতন ॥ তিনদিন পর উদ্ধার

দাম্পত্য কলহের জেরধরে শশুড় বাড়ির লোকজনে জামাতাকে তিনদিন আটক করে রেখে শিকল বেঁধে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতন করেছে। ঘটনার তিনদিন পর শিকল বাঁধা অবস্থায় থানা পুলিশ জামাতা সোহাগ হাওলাদারকে গতকাল বুধবার বিকেলে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামে।
পুলিশ জানায়, থানার পূর্ব হোসনাবাদ গ্রামরে সাইদুল হক হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদারের (২৫) সাথে ৫ বছর পূর্বে বড়কসবা গ্রামের সাত্তার সরদারের কন্যা শাবানা বেগমকে সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ লেগেই ছিলো। সোহাগ হাওলাদার জানান, গত ২৬ জুলাই শশুড় বাড়িতে তাকে দাওয়াত করা হয়। ওইদিন দুপুরে স্ত্রীকে নিয়ে বেড়াতে আসলে তাকে তার স্ত্রী শাবানার ভাই স্বপন সরদারসহ তার ৪/৫ জন সহযোগী প্রথমে মারধর করে। পরবর্তীতে তাকে শিকল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেঁধে ঘরের মধ্যে তালাবদ্ধ করে হত্যার উদ্দেশ্যে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতন চালায়। সোহাগ আরো জানায়, হামলাকারীরা এক পর্যায়ে তার কাছ থেকে জোড়পূর্বক তালাক নামায় স্বাক্ষর আদায় করার চেষ্ঠা করে। সে তালাক নামায় স্বাক্ষর না দেয়ায় নির্যাতন আরো বাড়িয়ে দেয়া হয়।
গোপন সংবাদর ভিত্তিতে খবর পেয়ে গতকাল বুধবার বিকেল তিনটার দিকে সোহাগের পিতা সাইদুল হাওলাদার থানায় অভিযোগ দায়ের করেন। থানায় এএসআই শাহাবুদ্দিন আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ বিকেল সাড়ে তিনটায় অভিযান চালিয়ে শিকল বাঁধা অবস্থায় সোহাগকে উদ্ধার করে। গৌরনদী থানার ডিউটি অফিসার এস.আই শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।