Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর বিনোদন নজরুল ও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে গৌরনদী বন্ধু সভার সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুল ও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে গৌরনদী বন্ধু সভার সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলো বন্ধু সভা গৌরনদীর উদ্যোগে নজরুল ও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে গত ২৬ মে বুধবার বিকেলে গৌরনদী আল হেলাল একাডেমি মিলনায়তনে নজরুল ও রবীন্দ্র স্বরনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী প্রথম আলো বন্ধু সভার সভাপতি পলাশ তালুকদারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বন্ধু সভার উপদেষ্টা অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ, আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক আব্দুস সালাম, বন্ধু সভার সহ-সভানেত্রী চায়না দেবনাথ, ঝর্না দাস, সম্পাদক মোঃ বেলাল প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধু সভার শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আকর্ষন ছিল বন্ধু সভার বন্ধু সিলভিয়া মুনের নৃত্য।
-এইচ এম সুমন, প্রচার সম্পাদক, গৌরনদী প্রথম আলো বন্ধু সভা


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।