গৌরনদীতে নজরুল জন্মজয়ন্তী উদ্যাপিত
- Details
- Category: বিনোদন
-
27 May 2010
- Written by গৌরনদী
- Hits: 792

‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড়কিছু নাই-নহে কিছু মহিয়ান’ সুরের মুর্ছনায় বরিশালের গৌরনদী কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে পালিত হয়েছে বিদ্রাহী কবি কাজী নজরুল ইসলামের ১১১ তম জন্মজয়ন্তী উৎসব।
বরিশালের বৃহত্তর টরকী বন্দর পালপাড়ায় গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় কালের কন্ঠ শুভ সংঘ গৌরনদী উপজেলা শাখার সাধারন সম্পাদক শ্যামল বনিক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শুভ সংঘের প্রধান উপদেষ্ঠা ও দৈনিক কালের কন্ঠের গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ননি গোপাল বণিক, শেখর দত্ত বণিক, অঞ্জন দাস, কাজী আলমগীর হোসেন, ইউনিটি ফর সোসাল এ্যাকশন উষার সাধারন সম্পাদক নারায়ন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কচি, সহসম্পাদক সুধাম পাল, প্রদ্বিপ চন্দ্র দাস প্রমুখ।
শেষে শুভ সংঘের বন্ধুদের সমবেত কন্ঠে নজরুলের গান ও কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে। সংগীত পরিবেশন করেন শুভ সংঘের বন্ধু ফাল¬ুনী রানী, পূজা বণিক, অপি সরকার, মাকসুদা নাহার কনি, মিতালী পোদ্দার, পুতুল সরকার, সুরাইয়া উদ্দিন মোহনা। কবিতা আবৃত্তি করেন মিরাজুল ইসলাম পিয়াল, প্রজ্ঞা রায়, নাঈমা সুলতানা, পারভীন সুলতানা, পপি খানম ও অয়ন দাস।

