Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর বিনোদন গৌরনদীতে যুগান্তরের যুগপূর্তি উৎসব পালিত

গৌরনদীতে যুগান্তরের যুগপূর্তি উৎসব পালিত

নিজস্ব সংবাদদাতা ॥ দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশের বরিশালের গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গতকাল বুধবার সকালে দৈনিক যুগান্তরের যুগপূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা স্বজন সমাবেশের সভাপতি উৎপল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম, গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোহেল রানা, গৌরনদী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম জহির, বাংলাদেশ গ্রামীন সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জমান মনির, গৌরনদী স্বজন সমাবেশের উপদেষ্টা মোঃ আসাদুজ্জান রিপন। বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাব সহসভাপতি এইচ.এম নাসির উদ্দিন, সাবেক সধারন সম্পাদক মোঃ হানিফ সরদার, সাবেক কোষাধ্যক্ষ এস.এম জুলফিকার, কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার পাল, দপ্তর সম্পাদক বিশ্বজিত সরকার বিপ্লব, প্রচার সম্পাদক এম. আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বীপ, সাংবাদিক আমিন মোল্লা, মনীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী স্বজন সমাবেশের সহসভাপতি আশ্রাফুল ইসলাম, সদস্য উত্তম দাস, বদরুজ্জামান খান সবুজ, এইচ.এম সুমন প্রমূখ।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।