Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর বিনোদন যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনার লক্ষ্যে গৌরনদীতে গুনাই বিবি নাটক মঞ্চস্থ্য

যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনার লক্ষ্যে গৌরনদীতে গুনাই বিবি নাটক মঞ্চস্থ্য

নিজস্ব সংবাদদাতা ॥ “যৌন হয়রানি করব না-জেল জরিমানা দেব না”-শ্লোগানকে সামনে রেখে জনসচেতনার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (২৫ জানুয়ারি) রাতে মঞ্চস্থ্য হয়েছে ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি নাটক ‘গুনাই বিবি’। হারানো এ লোক সংস্কৃতি নাটক দেখার জন্য সর্বস্তরের হাজার- হাজার মানুষের ঢল নামে।

উপজেলার সাউদেরখালপাড় ক্রীড়া চক্রের উদ্যোগে লোক সংস্কৃতি নাটক গুনাই বিবি দেখার জন্য প্রচুর লোকের সমাগম হবে। নাটক মঞ্চস্থ্য হওয়ার পূর্বে এক আলোচনা সভা সাউদেরখালপাড় ক্রীড়া চক্রের সভাপতি মামুন-অর রশিদ মনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।