Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর বিনোদন গৌরনদীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গৌরনদীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের তিনদশক পূর্তি উৎসব উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বেতার কেন্দ্র ও স্থানীয় শিল্পীদের সমন্ময়ে প্রেসক্লাব সদস্য শিল্পী ও সাংবাদিক আমিন মোল্লার পরিচালনায় গত ১০ ডিসেম্বর প্রেসক্লাব প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশাল বেতার কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এছাড়াও নৃত পরিবেশন করেন দক্ষিণাঞ্চলের আলোচিত নৃত শিল্পী সিলভিয়া মুন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।