Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর বিনোদন কলাপাড়ায় “বাংলাভিশন” সোরা ১০ এর সাংস্কৃতিক অনুষ্ঠান

কলাপাড়ায় “বাংলাভিশন” সোরা ১০ এর সাংস্কৃতিক অনুষ্ঠান

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া॥ পল্লী উন্নয়ন ও সমবায় মেলার তৃতীয় দিন শনিবার রাতে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদের সভা কক্ষে স্থানীয় শিল্পী গোষ্টির আয়োজনে “বাংলাভিশন” সোরা ১০ এর কন্ঠ শিল্পী সাগর রাযের একক গানে মাতিয়ে তোলে উপজেলা পরিষদ চত্বর। এছাড়া হৈমান্তি সুকলা , রফিকুল ইসলাম , আব্দুল দলিল উদ্দিন বয়াতী দরদি কন্ঠের গান শোনার জন্য গভীর রাত পর্যন্ত দর্শকরা উপভোগ করেছে। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, সমবায় কর্মকর্তা আতাউর রহমান পাটোয়ারী, সাংবাদিক জীবন কুমার মন্ডল, আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান আজাদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জুনিয়ার অফিসার আলমগীর হোসেন, শ্যাম সুন্দর শিকদার, প্রমথ মজুমদার, পংকজ বিশ্বাস সহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি গভীর রাত পর্যন্ত দর্শকরা উপভোগ করেছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।