Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর অর্থনীতি ও বানিজ্য আগৈলঝাড়ায় জনতা ব্যাংকের ৯৪৭তম শাখার উদ্বোধন

আগৈলঝাড়ায় জনতা ব্যাংকের ৯৪৭তম শাখার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে জনতা ব্যাংক লিমিটেড-এর ৯৪৭তম শাখার উদ্বোধন করা হবে বুধবার।

জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু জানান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ব্যাংকের উদ্বোধন করবেন। অবহেলিত ও জনগুরুতপূর্ণ এলাকায় জনতা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত।

জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু আরো জানান, জনতা ব্যাংকের সিআর শাখা থেকে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার বিতরনসহ অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং শিক্ষা উপকরন বিতরণ, অসহায় লোকদের চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাংকের সেবামূলক সকল কর্মকান্ড প্রত্যন্ত এলাকার জনগনের দ্বোরগোড়ায় পৌঁছে দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।