Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর অর্থনীতি ও বানিজ্য বানারীপাড়ায় ভূট্টা চাষ প্রশিক্ষণের উদ্বোধন

বানারীপাড়ায় ভূট্টা চাষ প্রশিক্ষণের উদ্বোধন

বানারীপাড়া সংবাদদাতা ॥ শনিবার বানারীপাড়ায় বিডিএস’র উদ্যোগে এবং সিসা- সিমেন এর সহযোগিতায় উপজেলার চৌয়ারীপাড়ায় ভূট্টা চাষ কর্মসূচির প্রশিক্ষন উদ্বোধন করা হয়। দেশের পোল্ট্রি শিল্পের খাদ্য আমদানী নির্ভরতা কমানোর জন্য বিকল্প খাদ্য উৎপাদনের জন্য ভূট্টা চাষ গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে এ ধারণা থেকে এ কর্মসূচি গ্রহন করা হয়েছে। প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি সিসা সিমেনের টেকনিক্যাল অফিসার মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষক উপজেলা কৃষি কর্মকর্তা হরিদাস শিকারী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আক্তার উজ্জামান। সভাপতিত্ব করেন বিডিএস’র এরিয়া ম্যানেজার এটি এম মোস্তফা সরদার।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কৃষি কর্মী মোঃ নাজমুল হোসেন। এ কর্মসূচির আওতায় উপজেলার সলিয়াবাকপুর, বানারীপাড়া সদর, চাখার ও উদয়কাঠি ইউনিয়নের ২শত জন চাষীকে প্রশিক্ষন ও উন্নতজাতের ভূট্টা বীজ বিতরণ করা হয়।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।