Sat05192012

Last update07:31:45 PM

Back গৌরনদী খবর অর্থনীতি ও বানিজ্য কোল্ড ইনজুরিতে আক্রান্ত আগৈলঝাড়ার বীজতলা

কোল্ড ইনজুরিতে আক্রান্ত আগৈলঝাড়ার বীজতলা

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অব্যাহত শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশার কারনে বীজতলা ও রোপনকৃত ইরিক্ষেত কোল্ড ইনজুরি রোগে আক্রান্ত হয়েছে। বীজতলা নষ্ট হওয়ার কারনে চলতি মৌসুমে এ উপজেলায় ইরি-বোরো চাষাবাদে কৃষকদের লক্ষ্যমাত্রা ব্যহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে চলতি ইরি-বোরো মৌসুমে ৯ হাজার ৮’শ ১৮হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা হয়েছে। এজন্য কৃষকেরা বিভিন্ন জাতের ধানের বীজতলা তৈরি করেছেন। গত দু’সপ্তাহ ধরে অব্যাহত শৈত্য প্রবাহ ও ঘনকুয়াশার কারনে কৃষকদের বীজতলা হলুদ বর্ন ও ফ্যাকাশে রং ধারন করেছে। বারপাইকা গ্রামের কৃষক প্রবীর বিশ্বাস, রবিন্দ্রনাথ হালদারসহ একাধিক কৃষকেরা জানান, তাদের নিচু জমিতে আগাম ভালো ফলন পাওয়ার আশায় ইতোমধ্যেই তারা ইরি-বোরো ধানের চারা রোপন করেছেন। ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারনে রোপনকৃত ইরি-বোরো ধানের ক্ষেত কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে হলুদ বর্ন হয়েছে।

উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের কৃষক অমল হালদার, রাম বিশ্বাস, নগরবাড়ী গ্রামের চাঁনমিয়া গোমস্তা, বাগধা গ্রামের রমেশ হালদার জানান, ঘনকুয়াশা ও প্রচন্ড শীতে তাদের বীজতলা কোল্ড ইনজুরি রোগে আক্রান্ত হয়ে অধিকাংশই নষ্ট হয়ে যাচ্ছে। একারনে তাদের ইরি বোরো চাষাবাদের জন্য চারা সংকটে পড়তে হতে পারে। তারা কুয়াশা ও শীত কমতে থাকলে পুনরায় বীজতলা তৈরি করার কথা জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান, এ পর্যন্ত কোল্ড ইনজুরি রোগে আক্রান্ত আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ১৮ হেক্টর বীজতলা ও ৫২ হেক্টর রোপনকৃত ইরি-বোরো ধান নষ্ট হয়েছে। শৈত্য প্রবাহ ও ঘনকুয়াশার কারনে শুরু থেকেই কৃষকদের প্রতিরোধের জন্য ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।