নিজস্ব সংবাদদাতা ॥ ফুটবল খেলা নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে বুধবার সন্ধায় ও গতকাল বৃহস্পতিবার সকালে দু’দল গ্রামবাসীর মধ্যে তিন দফা হামলা ও সংঘর্ষে উভয় গ্রামের ১৫ জন আহত
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলাসহ পাশ্ববর্তী আগৈলঝাড়া, কালকিনি, উজিরপুর, মুলাদী উপজেলার যেকোন ফুটবল টুনামেন্টের রেফারি ও ক্রিকেট টুনামেন্টের আম্পেয়ার হিসেবে মাঠে পাওয়া যায় গৌরনদীর কৃতি সন্তান সবার প্রিয় আহাদুল ইসলাম আহাদ ভাইকে (৩৩)। হাসিখুশি ও শান্ত মেজাজের আহাদ ভাই মাঠে নামার পূর্বে সকল দলের খেলোয়ারদের সাথে খুই ভালো সম্পর্ক বজায়
পুরো পৃথিবীর খেলোয়ারেরা যেমন অপেক্ষা করে ওয়ার্ড কাপের, তেমনি গেমাররা অপেক্ষা করে ওয়ার্ল্ড সাইবার গেমসের আসরের জন্য
পুরো পৃথিবীর খেলোয়ারেরা যেমন অপেক্ষা করে ওয়ার্ল্ড কাপের, তেমনি গেমাররা অপেক্ষা করে ওয়ার্ল্ড সাইবার গেমসের আসরের জন্য। ৬ থেকে ৮ই আগষ্ট পর্যন্ত চলবে ঢাকার বাছাই পর্ব। সে জন্য করতে হবে রেজিষ্ট্রেশন। রেজিষ্ট্রেশন শুরু হবে ২৯ শে জুলাই কিউবি সেন্টারে। ৩১ জুলাই পর্যন্ত চলবে এই রেজিষ্ট্রেশন। কিউবির গুলশান ও ধানমন্ডির ষ্টোরে করা যাবে এই রেজিষ্ট্রেশন। রেজিষ্ট্রেশনের ফি মাত্র ৩০০ টাকা।
বরিশালের ঐতিহ্যবাহি গৌরনদী উপজেলার টরকী বন্দর বণিক সমিতির আয়োজনে মাসব্যাপী রানু স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় গতকাল বুধবার বিকেলে গৌরনদী একাদশ ৪-০ গোলে টরকী রয়েল টাইগার একাদশকে পরাজিত করেছে। টুনামেন্ট কমিটির আহবায়ক শহিদুল ইসলাম সুজন জানান, টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল বুধবার বিকেলে ফাইনাল খেলায় গৌরনদী ফুটবল একাদশ ৪-০ গোলে টরকী রয়েল টাইগার ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সরদার। বিশেষ অতিথি
বিশ্বকাপজয়ী স্পেনও এবারের টুর্নামেন্টে একটি ম্যাচে হেরেছে। কিন্তু বিশ্বকাপের আটটি খেলা নিয়ে ভবিষ্যৎ বক্তা অক্টোপাস পলের ভবিষ্যদ্বাণীর একটিও ভুল হয়নি। একটা-দুটো খেলার ফল নিয়ে পূর্বাভাস সঠিক হওয়ার ঘটনা কাকতালীয় হতে পারে। কিন্তু আটটি পূর্বাভাসই সঠিক হওয়ার পর অনেকেই ধরে নিয়েছেন, অতিপ্রাকৃত কোনো ক্ষমতা রয়েছে অক্টোপাসটির। ভবিষ্যৎ বক্তা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা এই অক্টোপাসের জন্ম ২০০৮ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের ওয়েমাউথের একটি সি লাইফ সেন্টারে। এখনকার আবাসস্থল জার্মানির ওবেরহয়জেনে একটি সি লাইফ সেন্টারের অ্যাকুরিয়ামে। জার্মান কবি বয় লোরজেনের লেখা ‘ডের টিনটেনফিশ পল অক্টোপাস’ নামের কবিতার নামানুসারে অক্টোপাসটির নাম রাখা হয়েছে পল। খেলার ফল নিয়ে সঠিক পূর্বাভাস দেওয়ার পর থেকে আন্তর্জাতিকভাবে খ্যাতি পায় পল। এই আন্তর্জাতিক খ্যাতির কারণে এখন অনেকেই পলের মালিকানা পেতে আগ্রহী হয়ে উঠেছেন। সম্প্রতি স্পেনের স্থানীয় ব্যবসায়ীরা পলকে জার্মানি থেকে স্পেনে নিয়ে আসার জন্য ৩০ হাজার ইউরো দিতে চেয়েছেন। ইতালির লোকজন প্রমাণ করার চেষ্টা করছে, পলকে ইতালির জলসীমা থেকে ধরা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রীও পলকে রক্ষা করার আগ্রহের কথা জানিয়েছেন। ভবিষ্যৎ বক্তা হিসেবে পলের পরিচয় প্রকাশ পায় ২০০৮ সালের উয়েফা ইউরো টুর্নামেন্টের সময়। ওই সময় জার্মানির ছয়টি খেলার পূর্বাভাস জানায় পল। এর মধ্যে চারটি ঠিক হয়, ভুল হয় দুটি। এখন পর্যন্ত সব মিলিয়ে পলের ১৪টি খেলা নিয়ে পূর্বাভাসের মধ্যে ভুল বলতে ওই দুটিই। পল কীভাবে দুটি দলের মধ্যে বিজয়ী দলকে বেছে নেয়, তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। হয়তো খাবারের গুণ-মানের ভিত্তিতে বা পতাকার রঙের প্রতি আকৃষ্ট হয়ে বিজয়ীকে নির্দেশ করে অক্টোপাসটি। কিন্তু ভালগারিস প্রজাতির এই অক্টোপাস সাধারণত বর্ণান্ধ।
গৌরনদী অফিস ॥ বিশ্বকাপ ফুটবলে কোয়াটার ফাইনালে শনিবার রাতে খেলায় র্জামানির কাছে আর্জেন্টিনার ৪-০ গোলে সোচনিয় পরাজয়ে আগৈলঝাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সকল আমেজ ফুরিয়ে গিয়ে ক্ষোভ আর উত্তেজনায় আর্জেন্টিনার পতাকা নামিয়ে অগ্নিসংযোক করে দুধের সাধ ঘোলে মিটায়। খেলা উপলক্ষে উপজেলা সদর সংলগ্ন নগরবাড়ি, ঘোড়ারপাড়, কালুপাড় সহ বেশ কয়েক স্থানে ভুড়িভোজের আয়োজন করলেও প্রিয়দল আর্জেন্টিনার পরাজয়ের কার খাবার কে খায়?
খোকন আহম্মেদ হীরা, গৌরনদী থেকে ॥ ১১ সদস্যর সংসারের একমাত্র উপার্জনের ভরসা চা বিক্রির ওপর। তাতে কি হয়েছে। চা বিক্রির ফাঁকে ফাঁকে ফুটবল উন্মাদনার উন্মাদে পিছিয়ে নেই চা বিক্রেতা সুমন খান। সে বিশ্ব কাপ ফুটবল খেলার শুরু থেকে ব্রাজিলের জার্সি ও মাথায় ব্রাজিলের পতাকা বেঁধে নিয়মিত চা বিক্রি করে আসছেন। তার সমর্থিত ব্রাজিলের খেলার দিন তিনি সমর্থকদের মাঝে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিনামূল্যে চা পান করিয়ে এখন রিতিমতো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ ব্রাজিল ও আজেন্টিনা সমর্থক দু’রিকসা চালকের মধ্যে গতকাল মঙ্গলবার সকালে হামলা-পাল্টা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুরুতর আহত দু’রিকসা চালককেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী বন্দরে। আহত রিকসা চালক ও ব্রাজিল সমর্থক হুমায়ুন আহম্মেদ জানান, ওইদিন সকাল দশটার দিকে তাকে দেখে অপর রিকসা চালক ও আজেন্টিনা সমর্থক শাহ আলম মৃধা ব্রাজিলের গত খেলায় কাকার লাল কার্ড পাওয়া নিয়ে নানা ধরনের কটুক্তি করে। তিনি (হুমায়ুন) ওই খেলার রেফারি কর্তৃক কাকাকে অহেতুক লাল কার্ড দেয়ায় তার (রেফারির) দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে শাহ আলমের কটুক্তির প্রতিবাদ করায় শাহ আলম তার ওপর চড়াও হয়। উভয়ের মধ্যে ব্রাজিল ও আজেন্টিনা নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে শাহ আলম হুমায়ুনের ওপর হামলা চালায়। হুমায়ুনও পাল্টা হামলা চালায়। সংঘর্ষে শাহ আলম রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা উভয় রিকসা চালককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ খবর মুহুর্তের মধ্যে উপজেলার সর্বত্র ছড়িয়ে পরলে উপজেলার ব্রাজিল ও আজেন্টিনার সমর্থক ফুটবলমোদিরা হাসপাতালে ভীড় জমিয়ে যার যার সমর্থকের চিকিৎসার দায়িত্ব নেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রার নসিমন উল্টে গতকাল রবিবার দুপুরে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলার টরকী বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী সোলায়মান হাওলাদার জানান, গতকাল রবিবার রাতে ব্রাজিলের খেলাকে সামনে রেখে ওইদিন সকালে তারা পাঁচ শতাধিক ব্রাজিল সমর্থকদের নিয়ে একটি শোভাযাত্রা বের করেন। মোটরসাইকেল ও নসিমনযোগে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা বাসষ্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়। ওইদিন দুপুর একটার দিকে শোভাযাত্রাটি গৌরনদী বন্দরে যাওয়ার পথিমধ্যে বালুরমাঠ নামকস্থানে পৌঁছলে শোভাযাত্রার একটি নসিমন নিয়ন্ত্রন হারিয়ে ১০ জন ব্রাজিল সমর্থকদের নিয়ে সড়কের পার্শ্ববর্তী খাঁদে উল্টে পরে। এতে সমর্থক আলী হাওলাদার, নান্টু সরদার, রহিম তালুকদার, রাজিব তালুকদার, মিঠুর মিয়া, নয়ন বনিক, জামাল হোসেন, জুয়েল আহম্মেদ, রতন দে, হুমায়ুন মিয়া আহত হয়। গুরুতর আহত জামাল, জুয়েল ও রতনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বিশ্বকাপ ফুটবল খেলার শুরু থেকে বরিশালের গৌরনদীর ক্রীড়ামোদিরা বড় পর্দায় খেলা উপভোগ করার জন্য স্থানীয় প্রসাশনসহ এলাকার ধনার্ঢ্য ব্যক্তিদের কাছে দাবি জানিয়ে আসছিলো। কোন কিছুতেই ক্রীড়ামোদিদের দাবি পূরন হয়নি। অবশেষে আশোকাঠী বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ গতকাল রবিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বড় পর্দায় ক্রীড়ামোদিদের খেলা উপভোগ করার ব্যবস্থা করেন। এ খবর গৌরনদী উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়লে অসংখ্য উৎসুক ক্রীড়ামোদিরা বড় পর্দায় খেলা উপভোগ করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ভীড় করেন।
আগৈলঝাড়া উপজেলা সদর সহ ৫টি ইউনিয়নের বৃহস্পতিবার আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ উল্লাস ছিল চোখে পরার মত। খেলা শুরু হওয়ার পূর্ব থেকে শুরু হয় আর্জেন্টিনার সমর্থক-প্রেমিকদের করতালি ও শ্লোগান মুখরিত। এসময় আনন্দ করতে গিয়ে আহত হয় আর্জেন্টিনা সমর্থক নূরে আলম পাইক (২৭) । উপজেলা কলেজ রোডের বি, এইচ, পি একাডেমী মার্কেটের ছাদে হাজার হাজার দর্শক একত্রিত হয়ে খেলা উপভোগ করে। খেলা চলাকালীন অবস্থায় বিদ্যুৎ চলে গেলে খেলা দেখা দর্শকরা বিদ্যুৎতের জোনাল অফিসে হামলার উদ্দেশ্যে রওনা হলে উপজেলা ছাত্রলীগের সভাপতির নিষেধে তা বন্ধ হয়ে যায়। এছাড়াও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ না থাকায় আর্জেন্টিনা সমার্থকরা খেলা দেখতে না পেরে বিক্ষোভ মিছিল ও সভা করেছে। খেলা বিজয়ী হওয়ার পরে আর্জেন্টিনা সমর্থকরা উপজেলার সদরে আনন্দ মিছিল ও র্যালী করেছে।
হিগুয়েনের হ্যাট্রিকে ৪-১ গোলে বড় জয় পেয়েছেন আর্জেন্টিনা। দ্বিতীয়াধ্যের ৭৬, ৭৮, ৩৩ মিনিটে গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি। এটাই চলতি বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক। এর আগে ১৭ মিনিটের মাথায় আত্মঘাতি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেয় চুংইয়ং। এর ফাঁকে প্রথমাধ্যের শেষ মিনিটে লি চুংইয়ং এর গোলে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্যবধান কমায় দক্ষিণ কোরিয়া। আজও দলকে ৪-৩-৩ ফর্মেশনে খেলাচ্ছেন আর্জেন্টাইন কোচ দিয়াগো ম্যারাডোনা। আজ দলে একটি পরিবর্তনও এনেছেন তিনি। ভেরনের বদলে আজ প্রথম থেকেই মাঠে নেমেছেন ম্যাক্সি রড্রিগুয়েজ। দক্ষিণ কোরিয়া গতি দিয়ে মাঝমাঠ দখল করে নিতে পারে এ ভাবনা থেকেই ভেরনের পরিবর্তে ম্যাক্সিকে খেলিয়েছেন ম্যারাডোনা।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বিদ্যুৎ বিভ্রাটের কারনে গতকাল বৃহস্পতিবার বিশ্ব কাপ খেলায় শেষ আধ্যের ২৫ মিনিটের খেলা দেখতে না পেরে আর্জেন্টিনার সমর্থকরা পল্লী বিদ্যুৎ বরিশালের গৌরনদী জোনাল অফিসে ইট পাটকেল নিক্ষেপ করেছে। খবর পেয়ে তাৎক্ষনিক গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্ত্রিতি নিয়ন্ত্রনে আনেন।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বিশ্বকাপ ফুটবল খেলাকে ঘিরে লটারীর নামে ফুটবল প্রেমিকদের নানা প্রলোভন দেখিয়ে বরিশালের গৌরনদী থেকে একটি সংঘবদ্ধ চক্র লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রসাশন বলছেন তারা কিছুই জানেন না। বার্থী গ্রামের ফরহাদ হোসেন অভিযোগ করেন, বিশ্বকাপ ফুটবল খেলার আগের দিন থেকে একটি সংঘবদ্ধ চক্র লটারীর নামে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ২০ টাকা থেকে ১ হাজার টাকা মূল্যের লটারী বিক্রি শুরু করেন। উপজেলার বার্থী বাজারের জননী ষ্টোরে সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত ও কটকস্থল বাসষ্ট্যান্ডের রহমান ষ্টোরে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত লটারী বিক্রি করা হয়। এছাড়াও ২০/২৫ জন এজেন্টের মাধ্যমে উপজেলার সর্বত্র এ লটারী বিক্রি করা হচ্ছে। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ এনামুল হক বেপারী জানান, গতকাল মঙ্গলবারের ব্রাজিল বনাম উত্তর কোরিয়ার মধ্যে ফুটবল খেলার বিজয়ী দলের আগাম নাম লিখে তিনি ১ হাজার টাকা দিয়ে ১টি ও বিজয়ী এবং পরাজিত দলের গোল সংখ্যা লিখে ৪’শ টাকার দুটি লটারী ক্রয় করেছেন।
পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের। এখন ফুটবলের সময়। উত্তর হতে দক্ষিন, পূব হতে পশ্চিম, পৃথিবীর সব গোলার্ধে কটা দিনের জন্যে হলেও রুটি রুজির জীবন সড়ে যাবে দ্বিতীয় সারিতে। এ সময় রাজত্ব করবে লায়নেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ওয়েন রুণি আর দিদিয়ের দ্রগবার মত তারকার দল। ১৯৩০ সালের ১৩ই জুলাই দক্ষিন আমেরিকার দেশ উরুগুয়ে হতে যে যাত্রা শুরু হয়েছিল তা আমেরিকার দক্ষিন, ইউরোপ আর এশিয়া হয়ে প্রথম বারের মত জায়গা করে নিচ্ছে আফ্রিকায়। আফ্রিকানদের পাওনা ছিল এ অনুষ্ঠানটা। ইউরোপের ক্লাব ফুটবলে কালো আফ্রিকার উপস্থিতি এখন চোখে পড়ার মত। কোয়ালিটি ফুটবল নিয়ে ইউরোপ আর দক্ষিন আমেরিকার এতদিনের গর্বের ভাগিদার এখন আফ্রিকাও। আফ্রিকান নেশনস্ কাপে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর খেলার মান ও এর আকাশচুম্বি জনপ্রিয়তা কর্পোরেট মিডিয়াকে ও আকর্ষণ করছে বিনিয়োগের জন্যে। গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত দেশ লাইবেরিয়ার ক্ষুদে ফুটবলারদের নিয়ে বিবিসির তৈরী একটা ডকুমেন্টারি দেখেছিলাম। খেলার মাঠ নেই, পায়ে জুতা নেই, যে বলটা দিয়ে খেলছে সেটাও আবর্জনা দিয়ে তৈরী। হাতের অটোমেটিক রাইফেল মাটিতে রেখে ওরা মাঠে নামছে, ভুলে যাচ্ছে যুদ্ধের ভয়াবহতা। একই দৃশ্য আফ্রিকার দেশে দেশে। সিয়েরা লিওন, আইভরি কোস্ট, ঘানা, ক্যামেরুন, নাইজেরিয়া সহ কালো আফ্রিকার সব দেশেই সমস্যা। ক্ষুধা ও দারিদ্র্যের পাশাপাশি এ অঞ্চলের মানুষকে লড়তে হয় ঘাতক এইডসের বিরুদ্ধে। মহাদেশের খেলাধুলা তাতে বাধাগ্রস্থ হচ্ছে এমনটা বললে অন্যায় করা হবে আইভরি কোস্টের ফুটবলার, কেনিয়ার দৌড়বিদ আর দক্ষিন আফ্রিকার বাস্কেটবল খেলোয়াড়রদের প্রতি।
গৌরনদী অফিস ॥ বিদ্যুৎ বিভ্রাটের কারনে বিশ্ব কাপ খেলার দ্বিতীয় দিনে আজেন্টিনার খেলা দেখতে না পেরে শনিবার রাতে আজেন্টিনার সমর্থকরা বরিশালের গৌরনদী উপজেলার বার্থী পল্লী বিদ্যুত অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে লোডশেডিংয়ের কারনে আজেন্টিনা বনাম নাইজেরিয়ার খেলা দেখতে না পেরে আজেন্টিনার সমর্থকরা বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা পল্লী বিদ্যুতের বার্থী অফিস ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। বার্থী সাব সেন্টারের লাইনম্যান জাকির হোসেন হামলা ও ভাংচুরের সত্যতা স্বীকার করেন।
গৌরনদী ॥ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে রক্তে লাল সবুজে ঘেরা স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন রনাঙ্গন কাঁপানো বীর মুক্তিযোদ্ধারা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তারা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বরিশালের গৌরনদীর মুক্তিযোদ্ধা সংগঠক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি হাওলাদারসহ একাধিক মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গৌরনদীর আনাচে কানাচে উড়ানো হয়েছে বিভিন্ন দেশের পতাকা। আর এসব পতাকার সাথে তোলা হয়েছে সবুজে রক্তে লাল স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা। সরকারি নিয়ম অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান ব্যতিত বা সরকারি সিদ্ধান্ত ছাড়া যে কোনস্থানে জাতীয় পতাকা উত্তোলন করা যায় না। এছাড়া রাতের বেলায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা দন্ডনীয় অপরাধ। প্রশাসনের চোখের সামনেই সরকারি এসব নিয়মনিতী মানা হচ্ছেনা। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিভিন্ন দেশের পতাকার সাথে উত্তোলন করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। তারা আরো অভিযোগ করেন, এ খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয় পতাকার মাপ সঠিক ভাবে রাখা হচ্ছে না। আর এ পতাকা উড়ানো হচ্ছে বাড়ির ছাঁদে, টিভির এ্যান্টিনায়, গাছের মাথায়সহ বিভিন্ন স্থানে। দিন-রাত সমানতালে বাংলাদেশের জাতীয় পতাকাকে উড়িয়ে স্বাধীন দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মুক্তিযোদ্ধারা স্থানীয় প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বিদ্যুৎ বিভ্রাটের কারনে বিশ্ব কাপের উদ্বোধনী খেলা দেখতে না পেরে ক্রীড়ামোদি দর্শকরা শুক্রবার রাতে পল্লী বিদ্যুৎ বরিশালের গৌরনদী জোনাল অফিসের আওতাধীন দুটি বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এসময় বিক্ষুব্দরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু বক্কর শিবলী জানান, বিশ্ব কাপ ফুটবলের উদ্বোধনী খেলার সময় লোডশের্ডিং থাকায় গ্রাহকরা ক্ষুব্দ হয়। তারা রাত সাড়ে আটটার দিকে জোনাল অফিসের আওতাধীন ধামুরা সাব সেন্টারের বিদ্যুৎ অফিস ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরসহ বিক্ষোভ প্রদর্শন করে। বার্থী সাব সেন্টারের লাইনম্যান জাকির হোসেন জানান, একইদিন রাত নয়টার দিকে বিক্ষুব্দ এলাকাবাসি ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় বিক্ষোভ প্রদর্শ করে অফিস ঘেরাও করে। এসময় বিক্ষুব্দরা বিশ্ব কাপ ফুটবল খেলার সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য আল্টিমেটাম দিয়ে আসে। উল্লেখ্য, শুক্রবার বিশ্ব কাপ ফুটবল খেলার উদ্বোধনী দিনে গৌরনদীসহ পাশ্ববর্তী এলাকায় বিদ্যুৎ না থাকায় ক্রীড়ামোদি দর্শকরা উদ্বোধনী খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছেন। এতে ক্রীড়ামোদিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ১২ জুন ॥ পতাকা উড়ানো নিয়ে ব্রাজিল ও আজেন্টিনা সমর্থক সহদরের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনায় দু’জনই রক্তাক্ত জখম হয়েছে। গুরুতর অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামে। প্রত্যক্ষদর্শী সাইফুল হাওলাদার জানান, ওই গ্রামের ব্যবসায়ী ধলু হাওলাদারের পুত্র এরশাদ হাওলাদার (১৮) আজেন্টিনা সমর্থক। তার ছোট ভাই আরশাদুল হক হাওলাদার (১৫) হচ্ছে ব্রাজিল সমর্থক। এরশাদ শুক্রবার সকালে বাড়ির সম্মুখে তার সমর্থিক আজেন্টিনা দলের ৪০ হাত লম্বা একটি পতাকা উত্তোলন করে। ওইদিন সন্ধ্যায় আরশাদুল তার সমর্থিক ব্রাজিলের ৭০ হাত লম্বা একটি পতাকা উত্তোলন করতে যায়। এসময় দু’ভাইয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে দু’জনেই রক্তাক্ত জখম হয়। এ নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
২১ বছর বয়স পর্যন্ত ব্রাজিলের রাস্তায় পলিথিন ব্যাগ বিক্রি করেছেন। ফুটবলকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছে ছিল না কোনোদিন। কিন্তু সদ্যোজাত কন্যা সন্তানের খাবার আর ডাইপার জোগানোর জন্য বাধ্য হয়ে ধারে খেলতে যেতেন বিভিন্ন ক্লাবের হয়ে। তেমনই একটি ম্যাচে খেলতে গিয়ে নজরে পড়লেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গার। এর পরেরটুকু ইতিহাস। একমুঠো খাবারের জন্য দিনভর ব্রাজিলের রাস্তায় দৌড়ে বেড়াত যে ছেলেটি। সে এখন ব্রাজিলের বিশ্বকাপ দলের সদস্য। টাকার জন্য ধারে খেলা ফুটবলার থেকে জাতীয় দলের স্ট্রাইকার হয়ে যাওয়ার গল্পটা রূপকথার মতো বলেই এখনো এটা বিশ্বাস করতে পারছেন না গ্রাফিতে। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের কাছে নিজের জীবনটাই এখন অবিশ্বাস্য!
এদিনালদো বাসিস্তা লিবানিও। এ নামে অবশ্য তাঁকে খুব কম লোকেই চেনে। মানুষের কাছে এখন তিনি পরিচিত গ্রাফিতে নামে। নাহ্, একটু ভুল হলো। আসলে খুব একটা পরিচিত নন। ব্রাজিলের ঘরোয়া লিগে খেলেছেন বেশ কিছু ক্লাবের হয়ে। সেখানে ভালো পারফরম্যানসের স্বীকৃতি হিসেবে তাঁকে কিনে নিয়েছে জার্মান ক্লাব উলফসবার্গ। কিন্তু ব্রাজিলের হয়ে তাঁকে দেখা যায়নি খুব বেশি। মাস তিনেক আগে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র কয়েক মিনিট খেলেছেন দুঙ্গার দলের হয়ে। কাকা-সিজার-মাইকনদের দেশে এই যদি হয় কোনো ফুটবলারের প্রোফাইল, তাহলে তাঁকে লোকে চিনবে কেন!
হাত জোড় করার অর্থ এই নয় যে তিনি ক্ষমা চাইছেন তেভেজের কাছে। এটা একধরনের প্রার্থনা। বিশ্ব কাপটা যেকোনো মুল্যেই চাই ম্যারাডোনার। প্রিটোরিয়ায় প্র্যাকটিসে সেটাই বোঝানোর চেষ্টা তেভেজকে। সংগ্রহ- ইন্টারনেট
বরিশালের আগৈলঝাড়া উপজেলা বন্ধু মহল কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শহীদ আব্দুর বর সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে ফাইনাল খেলায় গৈলা নির্মল স্মৃতি সংঘ ও আগৈলঝাড়া বন্ধুমহল ক্রিকেট একাদশ অংশগ্রহন করেন। খেলার পথমাধ্যে গৈলা নির্মল স্মৃতি সংঘ ১৬ ওভার শেষে সব ইউকেট হারিয়ে ১২৮রান করেন। জবাবে আগৈলঝাড়া বন্ধু মহল ক্রিকেট একাদশ ১৫ ওভার ৩ বলে ১২৯ রান করে বিজয়ী হয়। খেলা শেষে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস বিজয়ী দলের মাঝে ১৪ ইঞ্চি রঙ্গিন টিভি বিতরন করেন।
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত প্রথম অভি স্মৃতি ফুটবল টুনামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বরিশাল ফুটবল একাদশ জয়ী হয়েছেন। সরকারি গৌরনদী কলেজ মাঠে গতকাল বুধবার বিকেলে গৌরনদী ফুটবল একাদশকে ৩-২ গোলে বরিশাল ফুটবল একাদশ পরাজিত করেছে।
ফুটবল প্রেমিরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকায় ছেয়ে দিয়েছে মাঠ-ঘাট
বিশ্বকাপ ফুটবল খেলার আর মাত্র ৯ দিন বাকি। শেষ পর্যায়ে খেলার দিন যত ঘনিয়ে আসছে দলের সমর্থন নিয়ে কথার ঝড় ততো বেড়েই চলছে। বর্তমানে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রতিটি হাট-বাজার ও বন্দরে এমনকি চায়ের দোকানের আলোচনা শুধু বিশ্বকাপ ফুটবল খেলাকে নিয়ে। উপজেলার ফুটবল প্রেমীদের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকই বেশি। এসব উপজেলার ফুটবল প্রেমীরা দু’গ্র“পে বিভক্ত হয়ে পরেছে। কেউ বলছে আর্জেন্টিনা আমার প্রিয় দল আবার কেউ বলছে ব্রাজিল আমার প্রিয় দল। কোন দলের সমর্থক কম নয়। আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে চলে সকলের মাঝে আলোচনা সমালোচনা ঝড়। তর্ক-বিতর্কের কোন শেষ নেই। কেউ কেউ কথার কাটাকাটির এক পর্যায়ে রাগমুখিও হয়ে যায়। মনে হয় সংঘর্ষ বাঁধছে। তবে সংঘর্ষ না হলেও দু’ দলের সমর্থন নিয়ে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ফুটবল প্রেমীরা যার যার সমর্থনের দলের কথা তার তার কাছে প্রিয়। কেউ বলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ান হবে আবার অন্যরা বলে ব্রাজিল চ্যাম্পিয়ান হবে। দু’দলের ভক্তরাই শত শত পতাকা উড়িয়ে আকাশ ছেয়ে দিয়েছে। পাল্লাদিয়ে কে কত পতাকা উড়িয়ে সমর্থন করতে পারে।
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত প্রথম অভি স্মৃতি ফুটবল টুনামেন্টের সেমিফাইনাল খেলায় শহীদ সুকান্ত বাবু স্মৃতি একাদশ জয়ী হয়েছেন। সরকারি গৌরনদী কলেজ মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া বন্ধু মহল ফুটবল একাদশকে ৩-০ গোলে শহীদ সুকান্ত বাবু স্মৃতি একাদশ পরাজিত করেছে।
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত প্রথম অভি স্মৃতি ফুটবল টুনামেন্টের তৃতীয় দিনের খেলায় গতকাল সোমবার বিকেলে আগৈলঝাড়া বন্ধুমহল ফুটবল একাদশ জয়ী হয়েছে। সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে টুনামেন্টের তৃতীয়দিনের খেলায় অংশগ্রহন করেন আগৈলঝাড়া বন্ধুমহল ফুটবল একাদশ বনাম গৌরনদী তরুন স্পটিং ক্লাব। আগৈলঝাড়ার বন্ধুমহল ফুটবল একাদশ ৯০ মিটিন খেলা শেষে ৩-০ গোলে গৌরনদী তরুন স্পটিং ক্লাবকে পরাজিত করে।
গৌরনদী॥ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত প্রথম অভি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে টুনামেন্টের উদ্বোধনী আলোচনা সভায় গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, ভাইসচেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র নুরুল ইসলাম নুর আলম হাওলাদার, টুনামেন্টের আহবায়ক সৈয়দ মাহাবুব আলম প্রমুখ। উদ্বোধনী খেলায় সুকান্ত বাবু ফুটবল একাদশ বনাম তরুন সংঘ ফুটবল একাদশ অংশগ্রহন করেন।