নিজস্ব সংবাদদাতা ॥ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার প্রতিশোধ হিসেবে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে দু’বখাটে যুবককে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা॥ বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালযের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রব মোল্লা (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপালে
গৌরনদী ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে ২০টি বিদ্যালয়ের ভবনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠিরায় বেসরকারী সংস্থা সিএইচসিপি’র উদ্যোগে ব্যতিক্রমধর্মী কিশোর-কিশোরীদের শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বুধবার দিনব্যাপী সিএইচসিপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজের দক্ষিণ পার্শ্বের গুরুতপূর্ণ আয়রন ব্রিজটি দিয়ে দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে। প্রতিদিন স্কুলের শত শত
Gournadi.com প্রতিবেদনঃ শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগনকে এগিয়ে আসতে হবে। দুঃস্থ, অসহায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহের পাশাপাশি সামার্থনুযায়ী অর্থের
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হলেও বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা কওমী মাদ্রায় শোক দিবসের কোন কর্মসূচী কিংবা পতাকা পর্যন্ত উত্তোলন করা হয়নি। এতে মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গৌরনদী অফিস ॥ স্কুল ছাত্রী বোনকে উত্যক্তর করার প্রতিবাদ করার ঘটনাকে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষে উভয়গ্র“পের ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামে।
গৌরনদী অফিস ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন রবিবার সম্পন্ন হয়েছে। ৬৭২ ভোটারের মধ্যে ৩৭২ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। ভোটের মাধ্যমে নির্বাচিতরা হলেন-গিয়াস উদ্দিন হাওলাদার, মহিউদ্দিন পাইক, নিখিল সমদ্দার ও দ্বিগবিজয় বাড়ৈ। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুন কুমার মন্ডল। নির্বাচনের সার্বিক দায়িত্ব পরিচালনা করেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস।
ডেক্স রির্পোট : “শিক্ষা-শান্তি, সামাজিক আন্দোলন ও মাদক নিমূল” শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বন্ধন পাঠাগার ও ক্রীড়া চক্র’র।
গৌরনদী অফিস ॥ বরিশালের আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক কর্তৃক একাদশ শ্রেনীর ছাত্রীকে উত্যক্তর ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গৌরনদী ডেস্কঃ শিক্ষার্থীদের অব্যাহত বিক্ষোভ, আল্টিমেটাম ও মামলা দায়েরের পর অবশেষে গতকাল বুধবার ছাত্রী উত্যক্তকারী বরিশালের আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। মামলা দায়েরের দু’দিন পরেও পুলিশ অভিযুক্ত শিক্ষক ফারুক ফকিরকে গ্রেফতার করতে না পারায় শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
খোকন আহম্মেদ হীরা ॥ শত বাঁধা পেরিয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার এসএসসি ২০১০ সালের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরন গতকাল মঙ্গলবার সকালে বিতরন করা হয়েছে।
নিজস্ব, সংবাদদাতা, গৌরনদী॥ বরিশালের আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ছাত্রীকে উত্যক্তকারী কলেজ শিক্ষকের বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের করা হয়েছে। কলেজ ছাত্রী ফ্লোরিয়া ঢালী শম্পা বাদি হয়ে সোমবার রাতে আগৈলঝাড়া থানায় এ মামলা দায়ের করেন।
খোকন আহম্মেদ হীরা ॥ কলেজ ছাত্রীকে উত্যক্তকারী শিক্ষকের অপসারনের দাবিতে গতকাল সোমবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশে বিক্ষুব্দ শিক্ষার্থীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত শিক্ষকের অপসারনের দাবি করেন। অন্যথায় তারা অনিদৃষ্টকালের জন্য ক্লাশ বর্জনসহ কঠিন আন্দোলনেরও হুমকি দেন।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ ইভটিজিংয়ের কারনে স্কুল-কলেজে যাওয়া বন্ধ হওয়ার ঘটনায় মন্ত্রনালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির নেতৃবৃন্দ আজ সোমবার বরিশালের গৌরনদীতে আসছেন। তারা ভুক্তভোগী ও এলাকাবাসির কাছ থেকে স্বাক্ষ্য গ্রহন করবেন।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালীন সময় গতকাল রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে প্রভাবশালী এক যুবলীগ ক্যাডার ও তার সহযোগীরা স্কুলে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করেছে। এসময় একজন শিক্ষক ও ম্যানেজিং কমিটির একজন সদস্যকে শারিরিক ভাবে লাঞ্চিত করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে।
গৌরনদী সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার লেবুতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও দিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির পরকীয়া সম্পর্ক নিয়ে ওই এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের গোপন অভিসারের তথ্যটি এলাকায় ফাঁস হয়ে গেলে এ তোলপাড়ের সৃষ্টি হয়।
গৌরনদী ডেস্ক ॥ “ইভটিজিং রুখবো-সোনার বাংলা গড়বো। ইভটিজিং করে যারা-দেশের কলঙ্ক তারা। ছাত্র সমাজ এক হও-ইভটিজিং রুখে দাও” এধরনের নানা শ্লোগান নিয়ে গতকাল সোমবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫০ কিলোমিটার এলাকা জুড়ে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও শপথ গ্রহন করেছে।
গৌরনদী অফিস ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের গতকাল রবিবার সকালে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলার সুজনকাঠী সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদের সভাপতি আরিফ হোসেন ফিরোজ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোলা। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক মোলা, মোঃ গিয়াস উদ্দিন মোলা। বক্তব্য রাখেন সাহাদাত হোসেন সোহেল, ফিরোজ আহেম্মেদ সেন্টু, মাসুদুর রহমান, কৃতি শিক্ষার্থী জিয়াউল হক জিয়া, আলী আকবর সুজন। শেষে এইচ.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ও মেধাবী শিক্ষার্ধীদের সংবর্ধনা দেয়া হয়।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বখাটেদের অব্যাহত উত্যক্তর কারনে অভিভাবকরা মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয় নবম শ্রেনীর মেধাবী ছাত্রী বিপ্লবী আক্তারকে। এতেও বখাটেপনা বন্ধ হয়নি। উপায়অন্তুর না পেয়ে বিপ্লবী আক্তারকে নিরাপদ আশ্রয়স্থল ভেবে তার বোনজামার বাসায় পাঠিয়ে দেয়া হয়। সেখান থেকে রেজিষ্টেশন করার জন্য একদিনের জন্য বাবার বাড়িতে এসে অপহরনের স্বীকার হয় মেধাবী ছাত্রী বিপ্লবী। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয়েছে।
উজিরপুরের বামরাইল ইউনিয়নের দামুদারকাঠী গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের পুত্র আরিফ হোসেন গতকাল শুক্রবার বিকেলে গৌরনদী প্রেসক্লাবে উপস্থিত হয়ে জানান, দামুদারকাঠী আনোয়ারা দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর মেধাবী ছাত্রী তার ছোট বোন বিপ্লবী আক্তার (১৪)। সে (বিপ্লবী) মাদ্রাসায় আসা যাওয়ার পথে পাশ্ববর্তী হস্তিশুন্ড গ্রামের বখাটে যুবক আজিম হাওলাদার ও তার সহযোগী জসিম উদ্দিন, রাসেল আহম্মেদ, রফিকুল ইসলাম তার বোনকে কু-প্রস্তাবসহ নানাধরনের উত্যক্ত করে আসছিলো।
এ ঘটনা বিপ্লবী তাদেরকে জানায়। বিষয়টি তিনি ও তার পিতা হাকিম হাওলাদার বখাটেদের অভিভাবকদের কাছে বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা বিপ্লবী আক্তারকে এসিড নিক্ষেপের হুমকি দেয়। অব্যাহত হুমকির মুখে বিপ্লবীকে তারা মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়ার পর বখাটেরা তাদের বাড়িতে এসে বখাটেপনা শুরু করে। একপর্যায়ে নিরাপদ আশ্রয়স্থল ভেবে বিপ্লবীকে তার বোনজামাতা তুহিনের মানিগঞ্জের আরিচাস্থ বাসায় পাঠিয়ে দেয়া হয়।
মাদ্রাসার রেজিষ্ট্রেশনের জন্য গত ১৯ জুলাই বিপ্লবীকে বাড়িতে আনা হয়। এ খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় বখাটেরা মোটরসাইকেলযোগে ফিল্মি ষ্টাইলে বাড়ি থেকে বিপ্লবীকে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনার ৫দিন পর গতকাল শুক্রবার বিকেলে তিনি (আরিফ হোসেন) বাদি হয়ে ৭ জনকে আসামি করে উজিরপুর থানায় একটি অপরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এ.আই জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধারের জোরপ্রচেষ্ঠা চলছে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল বাংলাদেশের প্রথম ও ব্যতিক্রমী সংগঠন শুভসংঘ সুপার মেরিট ক্লাব। স্কুল পর্যায়ে অপেক্ষাকৃত কম মেধাবীদের পড়াশুনায় আগ্রহী ও মনোযোগী করে তোলা ও পারস্পারিক সহযোগিতার মনোভাব বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ ক্লাবের যাত্রা শুরু। উদ্বোধনী কর্মসূিচতে উৎসুক শিক্ষার্থীদের পড়ালেখার কৌশল নিয়ে আলোচনা করেন সুপার মেরিট ক্লাবের সদস্যরা।
গৌরনদী ॥ শিক্ষা বোর্ডের স্বীকৃতি বা অনুমোদন বিহীন বরিশালের গৌরনদী গার্লস হাই স্কুল এন্ড কলেজে গত দশ বছর ধরে চলছে বিজ্ঞান ও বানিজ্য বিভাগ। এ বিভাগ দুটিতে কলেজ কর্তৃপক্ষ অনিয়মের মাধ্যমে দশ বছর পূর্বে নিয়োগ দিয়েছে নয়জন প্রভাষককে। সরকারি তহবিল থেকে প্রতি বছর সরকারি অংশের প্রায় ১২ লাখ টাকা সরকারি রাজস্ব থেকে বেতন ভাতা হিসেবে গ্রহন করছে স্বীকৃতি না থাকা বিজ্ঞান ও বানিজ্য বিভাগে নিয়োগকৃত শিক্ষকরা। এ নয় প্রভাষকের পিছনে গত দশ বছরে সরকারের ব্যয় হয়েছে কোটি টাকারও বেশী।
গৌরনদী অফিস ॥ বরিশাল শিক্ষা বোর্ডের অধীনস্থ গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজ থেকে এবারের এইচ.এস.সি পরীক্ষায় বানিজ্য বিভাগ থেকে রুমানা খানম জিপিএ-৫ পেয়েছে। তার পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও আশোকাঠী গ্রামের সমাজ সেবক মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার, মাতা পারুল বেগম গৃহীনি। রুমানা ভবিষ্যতে ইংরেজী প্রভাষিকা হতে চায়। এ জন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে।
Gournadi.com এর বিশেষ প্রতিবেদন: নানারোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনাচিকিৎসায় দীর্ঘদিন থেকে মা শষ্যাশয়ী। ছয় সদস্যর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ভ্যানচালক পিতা। অভাব যাদের নিত্যদিনের সঙ্গী সেখানে উচ্চ শিক্ষা আকাশ কুসুম ছাড়া আর কিছুই নয়। শত কষ্টের মাঝেও হাল ছাড়েনি মেধাবী ছাত্র মাসুম সরদার। বাবাকে সহযোগীতা করতে এলাকার ছেলে-মেয়েদের প্রাইভেট পরিয়ে উপর্জিত অর্থের একটি অংশ বাবার হাতে ও আরেকটি অংশদিয়ে নিজের পড়াশুনা চালিয়ে গেছেন মেধাবী ছাত্র মাসুম। অবশেষে সকল কষ্টকে ভুলে গিয়ে আনন্দের হাঁসি ফুটছে মাসুম ও তার পরিবারের সদস্যদের মুখে। এবারের এইচ.এস.সি পরীক্ষায় বরিশাল বোর্ডের অধীনস্থ বার্থী ডিগ্রী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে মেধাবী ছাত্র মাসুম