Fakir Abdur Razzak

রেডিও গৌরনদী

বর্তমানে

We have 51 guests and 1 member online

Gourandi.com TwitterGourandi.com FacebookRSS Feed Gournadi.com

সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ওসি জনাব নুরুল ইসলাম-কে Gournadi.com এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত পাল্টাপাল্টি আহবায়ক কমিটির পাল্টাপাল্টি প্রথম বর্ধিত সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন ও পৌর ওয়ার্ড যুবদলের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। 
বরিশাল জেলা উত্তর যুবদলের সভাপতি কবিরউদ্দিন আফসারীর অনুমোদিত নবগঠিত উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটির প্রথম বর্ধিতসভা বৃহস্পতিবার বিকেলে গৌরনদী বন্দরস্থ আব্দুর রব কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি: গৌরনদী থানার ওসি নুরুল ইসলামসহ একদল পুলিশ গতকাল বুধবার রাত ৯টার সময় ঝটিকা অভিযানে গৌরনদী উপজেলার উত্তর অঞ্চলের ফেনসি সম্রাট জাফর আকন কে গ্রেফতার করেছে।

পুলিশ সুত্রে জানাগেছে, মাদক নির্মুলে পুলিশের বিশেষ অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে কটকস্থল এলাকার ফেনসি সম্রাট ও পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী এবং কয়েকটি মামলার আসামী জাফর আকন (৩৭) কে গতকাল বুধবার

একটা সময় ছিল যখন পড়ালেখা শেষ করে একজন তরুনকে একটি চাকুরীর জন্য বিভিন্ন কোম্পানীর দ্বারে দ্বারে ঘুরতে হত। কিন্তু চাকুরী যেন সোনার হরিণ এর মত অধরা থেকে যেত। যদিওবা চাকুরী পাওয়া গেল কিন্তু থাকত না অর্জিত শিক্ষার সাথে কোন সম্পর্ক। পাওয়া যেত না যোগ্যতার উপযুক্ত সম্মান। আর এখন তরুনরা একটা চাকুরীর জন্য বসে নেই, নিজেরাই খোঁজে নিয়েছে নিজেদের ভাগ্য পরিবর্তনের চাকা। ...ভাবছেন স্বপ্ন দেখাচ্ছি, সত্যি করে বলতে কি ইন্টারনেটে ফ্রিল্যান্স আউটসোর্সিং এর বদৌলতে ঠিক এরকম একটা ব্যাপার আমাদের দেশে ঘটতে যাচ্ছে অদূর ভবিষ্যতে। ইতোমধ্যে আমাদের দেশে এরকম কয়েকশত অনলাইন ফ্রিল্যান্সার রয়েছেন যারা নিয়মিতভাবে আউটসোর্সিং এর কাজগুলো করে থাকেন। এদের মধ্যে অনেকে রয়েছে যারা পড়ালেখা শেষ করে কোন চাকুরীতে যোগ না দিয়ে সরাসরি অনলাইনে ফ্রিল্যান্সিং করছেন। অনেকে আবার অন্যদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করছেন। কিন্তু ব্যাপারটা বেশিরভাগের কাছে পরিষ্কার না হওয়ায় আউটসোর্সিং এর বিশাল বাজারে ভারত বা পাকিস্তানের মত আমরা সেইভাবে প্রবেশ করতে পারিনি। তাই ফ্রিল্যান্স আউটসোর্সিং এর আদ্যোপান্ত নিয়ে আমাদের এই সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদন।

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী মৌজার ক্রয়কৃত সম্পত্তি প্রভাবশালী কর্তৃক দখলের চেষ্ঠার অভিযোগে গতকাল বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কটকস্থল গ্রামের মৃত জি.এম ফরিদের পুত্র ও সম্পত্তির ক্রেতা জি.এম জালাল উদ্দিনের দেয়া লিখিত অভিযোগে জানা গেছে, তিনি দীর্ঘদিন পূর্বে সুন্দরদী মৌজার জে.এল ৬৩, খতিয়ান-৭৫২, ২০৮০, ২০৮৫ নং দাগের দেড় শতক সম্পত্তি ক্রয়সূত্রে ভোগদখল করে আসছেন। অতিসম্প্রতি জোড়পূর্বক ওই সম্পত্তি দখলের জন্য টরকী বন্দরের প্রভাবশালী হারুন বেপারী ও তার বোন সালমা বেগম নানা ষড়যন্ত্র শুরু করে। অভিযোগে আরো জানা গেছে, প্রভাবশালীরা জি.এম জালাল উদ্দিনকে মিথ্যে মামলায় জড়ানোরও হুমকি প্রদান করিতেছে। উপায়অন্তুর না পেয়ে জালাল উদ্দিন গতকাল বুধবার গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গৌরনদী অফিস ॥ প্রকাশিত সংবাদের জেরধরে মানহানিকর মামলা থেকে গতকাল বৃহস্পতিবার জামিন লাভ করেছেন বরিশালের আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক তপন বসু।
সাংবাদিক তপন বসু জানান, আস্কর মিশন সার্ভিসের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর দৈনিক ডেসটিনি পত্রিকায় “আগৈলঝাড়ায় এনজিও’র নামে জমি দখল সন্ত্রাসী লালন ও টাকা আত্মসাত” শিরোনামে একটি

 

ইন্টারনেটে আউটসোর্সিং এর মাধ্যমে আয়ের যে সকল পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ওয়েবসাইট তৈরির কাজগুলোতে। এর একটা প্রধান কারণ হচ্ছে ব্যক্তিগত বা ব্যবসায়ীক উদ্দ্যেশ্যে ইন্টারনেটের উপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা। কারণ একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি প্রতিষ্ঠান একদিকে যেভাবে তার গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে, অপরদিকে বিভিন্ন শহরে বা বিভিন্ন দেশে অবস্থিত নিজস্ব শাখার সাথে আন্তঃযোগাযোগও সহজে এবং কম খরচে করতে পারে। তাই বর্তমান সময়ে একটি ডেস্কটপ সফটওয়্যার তৈরি করার চাইতে ওয়েব এপ্লিকেশন তৈরি করার দিকেই সবার ঝোঁক থাকে।
একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট দুটি বিষয়ের সংমিশ্রণে তৈরি করা হয়, যার একটি হচ্ছে ওয়েবসাইটি কিভাবে কাজ করবে তার নির্দেশনা দেয়ার জন্য প্রোগ্রামিং এবং অপর অংশ হচ্ছে এর বহিরাবরণ বা ডিজাইন। ওয়েবসাইট নির্দেশনা সাধারণত PHP, ASP, Python, Perl, Ruby

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ শবে বরাতের রাতে আতশ বাঁজি বানাতে গিয়ে পঞ্চম শ্রেনীতে পড়য়া এক স্কুল ছাত্র গুরুতর জখম হয়েছে। আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে উপজেলা ও তাৎক্ষনিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর চক্রীবাড়ি গ্রামে।

আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বাবার অঢেল সম্পত্তির লোভে সংসারের বড় পুত্র কর্তৃক বাবা ও দু’সহদরকে জুসের সাথে বিষ খাইয়ে হত্যার চেষ্ঠা চালানো হয়েছে। বিষ মিশ্রিত জুস পান করার পর গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পিতা সুভাষ বাড়ৈ (৬০) মারা যায়। অপর দু’জনের অবস্থাও আশংকাজনক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামে।

বরিশাল জেলা উত্তর যুবদলের সভাপতি কবিরউদ্দিন আফসারী ও সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টুর স্বাক্ষরিত ও অনুমোদিত গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক হিসেবে আলহাজ্ব মাসুদ হাসান মিটু, পৌর যুবদলের আহবায়ক হিসেবে মোঃ জাকির হোসেন শরীফকে মনোনীত করায়। উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গৌরনদী পৌরসভার ৯ ওয়ার্ডের যুবদল নেতৃবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তিতে স্বাক্ষরিত নেতৃবৃন্দরা হচ্ছেন-১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হানিফ বেপারী, সাধারন সম্পাদক জামাল সরদার, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুক হাওলাদার, সাধারন সম্পাদক মিরাজ হোসেন হাওলাদার, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক শাহ আলম সরদার, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফ কাজী, সাধারন সম্পাদক ফারুক রাঢ়ী, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি এস.এম জাকির, সাধারন সম্পাদক আলম সরদার, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফরিদ সরদার, সাধারন সম্পাদক জামাল খান, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নেছার উদ্দিন সুমন, সাধারন সম্পাদক হুমায়ুন পাইক, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাচ্চু শরীফ, সাধারন সম্পাদক মন্নান প্যাদা, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।

দাম্পত্য কলহের জেরধরে শশুড় বাড়ির লোকজনে জামাতাকে তিনদিন আটক করে রেখে শিকল বেঁধে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতন করেছে। ঘটনার তিনদিন পর শিকল বাঁধা অবস্থায় থানা পুলিশ জামাতা সোহাগ হাওলাদারকে গতকাল বুধবার বিকেলে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামে।
পুলিশ জানায়, থানার পূর্ব হোসনাবাদ গ্রামরে সাইদুল হক হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদারের (২৫) সাথে ৫ বছর পূর্বে বড়কসবা গ্রামের সাত্তার সরদারের কন্যা শাবানা বেগমকে সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে

বর্তমান সময়ে জুমলা হচ্ছে ওয়েব ডেভেলপারদের মধ্যে একটি আলোচিত বিষয়। এটি দিয়ে একদিকে যেমন খুব সহজেই ওয়েবসাইট তৈরি করা যায়, অন্য দিকে জুমলা হতে পারে ফ্রিল্যান্সারদের আয়ের প্রধান উৎস। প্রায় সকল ফ্রিল্যান্সিং সাইটেই জুমলার কাজ পাওয়া যায়। তবে শুধুমাত্র জুমলা ডেভেলপারদের জন্য সম্পূর্ণ একটি ফ্রিল্যান্সিং পোর্টাল হচ্ছে জুমল্যান্সার্স। এই পর্বে জুমল্যান্সার্স সাইটের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করা হল।

গৌরনদী অফিস ॥ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন শাখার সহসভাপতি দিলীপ দেবনাথ (৬৫) ক্যান্সাররোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। ওইদিন রাতে বাটাজোড় দেওপাড়া গ্রামের পারিবারিক শশ্মানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক কালিয়া দমন গুহ গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।